৩০তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিতির বিশেষ অনুরোধ
স্থান
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ১৬০/এ, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০।
বিজ্ঞপ্তি
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ৩০তম বার্ষিক সাধারণ সভা ২০২৫ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকাল ৪:০০টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ১৬০/এ, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০-এ অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সভাপতিত্ব করবেন জনাব মো. শেখ সাদী, সভাপতি, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা।
সাধারণ সভার আলোচ্য বিষয়
- ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ, পর্যালোচনা ও অনুমোদন।
- ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট পেশ, পর্যালোচনা ও অনুমোদন।
- ২০২৬ সালের সম্ভাব্য বাজেট পেশ, পর্যালোচনা ও অনুমোদন।
সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ
সমিতির সম্মানিত সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে সভার সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
মো. সিরাজুল ইসলাম
আহবায়ক
বার্ষিক সাধারণ সভা ২০২৫
প্রস্তুতি কমিটি
এ্যাড. আব্দুল মজিদ বাবু
সদস্য সচিব
বার্ষিক সাধারণ সভা ২০২৫
প্রস্তুতি কমিটি
মোহা. আবুল হোসেন
মহাসচিব
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা